1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজার উপজেলা নির্বাচনের দৌড়ে আ.লীগের পাঁচ নেতা!

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :একদিকে দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন অন্যদিকে কারা হচ্ছেন প্রার্থী এ নিয়ে সর্বত্র আলোচনায় ব্যস্ত প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের সাধারণ মানুষ। দলীয় প্রার্থী দেবে না বাংলাদেশ আওয়ামী লীগ এমন সংবাদে নির্বাচনী মাঠ আরো জমতে শুরু করেছে তবে শেষ মুহুর্তে ব্যক্তি গ্রহণযোগ্যতা সহ এলাকায় কর্মকাণ্ডই ভোটের মাঠে পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।

এখনো পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, সিলেট জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য আব্দুল বারী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জামাল হোসেন।

উপজেলা জুড়ে নীরবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন এই পাঁচ রাজনীতিবিদ। তবে আঞ্চলিকতা ফ্যাক্টর হতে পারে এ নির্বাচনে এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো সহ নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীদের কর্মী ও সমর্থকরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের পছন্দের প্রার্থীর পক্ষে। তবে শেষ মুহুর্তে কারা ঠিকে থাকতে পারবেন নির্বাচনী মাঠে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ ভোটারদের মুখে।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, সব এলাকায় কম বেশ যোগাযোগ রাখার চেষ্টা করছি। জনগণ আবারো নির্বাচন করার জন্য আমাকে চাপ দিচ্ছি তবে এখনো যেহেতু হাতে সময় রয়েছে সুতরাং মাঠের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবো।

জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারি বলেন, আমি নির্বাচন করছি এটা নিশ্চিত দীর্ঘ দিন রাজনীতি করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কখনো কাউকে ঠকাইনি আশা করি জনগণ বিবেচনা করবে। আমি আমার প্রস্তুতি সঠিক ভাবেই নিচ্ছি নিজ ইউনিয়ন এবং বিভিন্ন এলাকার মানুষকে নিয়েই নির্বাচন করবো।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বলেন, দলের নেতাকর্মী সহ অনেকেই আমাকে প্রার্থী হিসেবে নির্বাচন করার জজ্য বলছেন। তবে আমাদের দলের কর্ম কৌশল এবং কর্ম পরিকল্পনা কি তা বুঝে সময় মতো সকলকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জামাল হোসেন বলেন, ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলার মানুষের পাশে নিজের সর্বোচ্চ দিয়ে থাকার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমি নির্বাচন করবো এটা শতভাগ নিশ্চিত মানুষের প্রচুর সাড়া পাচ্ছি আশা করি শেষ মুহুর্ত পর্যন্ত সব কিছু ঠিক ঠাক থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সায়েম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park