1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ছাতকে মুহিবুর রহমান মানিক এমপিকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

ছাতক সংবাদদাতা :ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মুহিবুর রহমান মানিক এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের বিনোদপুর সাজিদ আলী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি।

সংবর্ধনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন।

যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মহিবুল ইসলামের সভাপতিত্বে ও ছৈলা- আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পরিমল দেব নাথের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এডভোকেট চান মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম,ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ,যুগ্ম আহবায়ক গয়াছ আহমেদ চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া,এডভোকেট আশিক আলী, ইউপি চেয়ারম্যান সুন্দর আলী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ,আওয়ামী লীগ নেতা, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন, এডভোকেট শাহাব উদ্দিন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলী মেম্বার।

বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি জুসেফ মিয়া, হারুন মিয়া, সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, রাসেল হোসাইন প্রমুখ।

সংবর্ধনা সভায় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, খালেদ হাসান, জামাল উদ্দিন, আব্দুল আলীম, আব্দুল খালিক, খায়রুল হুদা সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সায়েম

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park