1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

৫ দিনে ১৫০ কিমি হেঁটে সিলেটে দুই স্কাউট সদস্য

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ‘আমরা স্কাউট গ্রুপ’ ঢাকার ২ জন রোভার ৫ দিনে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করেন। গত পহেলা ফেব্রুয়ারী বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক এর কার্যালয় থেকে যাত্রা শুরু করে সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যাত্রা শেষ করেন।

পরে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন । এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজি সিলেটসহ স্কাউটসের আঞ্চলিক পরিচালক মোছাঃ মাহফুজা পারভীন, জাতীয় নির্বাহী কমিটি সদস্য রাকিব হাসান শিপু।

পথিমধ্যে তারা মাধবপুর ডাকবাংলো, দিনারপুর কলেজ,গোয়ালাবাজার হাই স্কুল এবং শেষ দিনে সিলেট ডাকবাংলো তে রাত্রিযাপন করেন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন।

রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট’ অর্জনের জন্য একজন রোভারকে ছয়টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়। এই পারদর্শিতা ব্যাজগুলোর অন্যতম ‘পরিভ্রমণকারী ব্যাজ’। যা অর্জন করতে একজন রোভারকে পায়ে হেঁটে ৫ দিনে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করতে হয়। পাশাপাশি তারা লিফলেট এবং পথিমধ্যে মানুষের সাথে কথা বলার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের মূল্যবান চিন্তাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

পরিভ্রমণকারী দলের দলনেতা মো: আলী তানভীর বলেন, রোভাররা যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানেন। এই শিক্ষা হাতে–কলমে শেখা যায় পরিভ্রমণে।

দলের অন্য সদস্য মোঃ শুভ তালুকদার বলেন, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অর্জন এবং এই রুটের মানুষের জীবনাচার, ইতিহাস, ঐতিহ্য জানা ও প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের লক্ষ্যেই এই যাত্রা।

উল্লেখ্য ইতিমধ্যে তারা প্রত্যেক এ স্কাউট শাখার সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং তারা উভয়ই আশাবাদী রোভার শাখার সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park