
মুফিজুর রহমান নাহিদ: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন -শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাতে সিলেট জেলার কানাইঘাট থানার এসআই/মাছুম আলম ও এসআই/ পীযুষ চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কানাইঘাট থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে ০১ বছরের সাজা পরোয়ানাভূক্ত আসামী ১। কুতুব উদ্দিন (২৭), পিতা- খলিলুর রহমান, সাং- ব্রাহ্মণগ্রাম, থানা- কানাইঘাট, জেলা- সিলেট এবং কানাইঘাট থানার মামলা নং- ২১(১০)২৩ এর এজাহার নামীয় আসামী ২। শহিদুল ইসলাম (৪৫), পিতা- মৃত আব্দুল হাই, সাং- বিষ্ণুপুর, থানা-কানাইঘাট,জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করেন। উক্ত আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।