1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাহুবলে দুই ট্রাক চিনিসহ গ্রে প্তা র কালাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মাধবপুর সংবাদদাতা :হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আবুল কালাম আজাদ এলাকায় তিনি সিলেট মহানগর যুবলীগ নেতা বলে পরিচয় দেয়।

স্থানীয় ও জাতীয় নির্বাচনে নেতা পরিচয়ে এলাকায় ঘুরে বেড়ান। সাধারন মানুষও তাকে নেতা মনে করেন। কিন্তু রাজনৈতিক দলের পরিচয়ে করেন মাদক ও চোরাচালান ব্যবসা। মাদক ব্যবসা করতে গিয়ে একাধিকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছেন।

সর্বশেষ গত ২৬ জানুয়ারি বাহুবল থানায় চিনি ভর্তি একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান সহ বাহুবল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এলাকায় নেতা পরিচিত আবুল কালাম আজাদ বাহুবলে গ্রেপ্তার হওয়ার পর তার আসল রুপ মানুষের কাছে বেরিয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালামের পিতা আব্বাস মিয়া পেশায় একজন রিকশা চালক ছিলেন। তার ছেলে কালাম গত ১৫ বছর আগে হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে যায়। কিন্তু মানুষের চোখে পড়ার মতো তার বৈধ আয়ের কোন উৎস ছিলনা।

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৮ মার্চ সিলেট কতোয়ালী থানায় কালামের নামে ছিনতাইয়ের মামলা হয়। সিলেট কতোয়ালী থানা মামলা নং ৩৫। ২০১৯ সালের ৩০ জুলাই সিলেট এসএমপি বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলা নং ৩৮। সর্বশেষ গত ২৬ জানুয়ারি বাহুবল থানায় দুই ট্রাক ভর্তি চোরাই চিনিসহ বাহুবল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বাহুবল থানায় মামলা হয়েছে। মামলা নং ৮।

বাহুবল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আলী আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, দুই ট্রাক চোরাই চিনিসহ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহদী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park