1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ’র প্র থ ম সহ-সভাপতি বাসিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ’র ২০২৪-২০২৭ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গঠিত এ কমিটির প্রথম সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকুনার সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল বাসিত।

গত রোববার (২৮ জানুয়ারি) বাসিতসহ নগগঠিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেছেন ওয়েরেন সিটির এক রেস্টুরেন্টে।

গোলাপগঞ্জ উপজেলাবাসীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে দীর্ঘদিন থেকে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবি সংগঠন গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ।

কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মুহিত মাহমুদ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মামুনুল হুদা খান আর কোষাধ্যক্ষের গুরু দায়িত্ব বর্তেছে আসাবুর রহমান টিপুর উপর।

আব্দুল বাসিত আমকুনার মরহুম আব্দুর রউফ ও নূরজাহান দম্পতির কনিষ্ঠ সন্তান। তিনি পিতা-মাতার নামে গঠন করেছেন আব্দুর রউফ-নূরজাহান ফাউণ্ডেশন।

এ প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার উন্নয়ন ও জনসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন আব্দুল বাসিত। তিনি আছিরগঞ্জ গণপাঠাগারের একজন স্থায়ী সদস্য। একসময় তিনি আছিরগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও তিনি এই স্কুল এবং আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সার্বিক উন্নয়ন তৎপরতার সঙ্গে জড়িত।

এছাড়াও আছিরগঞ্জের কুশিয়ারা হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নেও তার অসামান্য অবদান রয়েছে। তার ভাই আব্দুল মালিক হারুন উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত সদস্য।

উল্লেখ্য, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যাণ্ডস ইউএসএ’র কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোট ৭জন। অন্যান্যরা হলেন যথাক্রমে শাহীন চৌধুরী, ফয়সল আহমেদ, রেজাউল চৌধুরী, লায়েছ উদ্দিন, বকুল তালুকদার ও আজিজ চৌধুরী মুরাদ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহদী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park