1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও গুণী শিক্ষককে সংবর্ধনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জের দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, প্রতিষ্ঠাতা সাবেক প্রদান শিক্ষক সিরাজ উদ্দিন ও তাহার সহধর্মিণী শিক্ষানুরাগী সুলতানা উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং গুণী প্রতিষ্ঠাতা সাবেক প্রদান শিক্ষক সংবর্ধনা দিতে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ খানের সভাপতিত্বে প্রধান শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাণুরাগী সমাজসেবক সেলিম আহমদ, আজমল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য হুছনা বেগম, হাফিজ উদ্দিন লিটন,কবির আহমদ, শিক্ষক নার্গিছ সুলতানা, নিয়তী রানী চন্দ, অনিতা রানী রায়, সাবিত্রী রানী রায়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান ও শিক্ষকের সম্মান একটি অন্যটির অবিচ্ছেদ্য অংশ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন পুনরুদ্ধার সম্ভব।

তারা আরোও বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন জগতে পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park