1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আ‌নোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ্যালয়ে মা সমা‌বেশ ও প্রবাসী সংব‌র্ধিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

নিউজ ডেস্ক:: গোলাপগ‌ঞ্জে আ‌নোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে অ‌ভিভাবক সমা‌বে‌শ ও যুক্তরাজ‌্য প্রবাসী, বা‌র্মিংহাম মিড‌ল‌্যান্ডস বাংলা প্রেসক্লা‌বের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ওয়া‌হিদ দুলালকে সংবর্ধনা প্রদান করা হ‌য়ে‌ছে।

সোমবার (২৯ জানুয়া‌রি) বেলা ১২ টায় বিদ‌্যালয় মিলণায়ত‌নে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তিথির বক্ত‌ব্যে আশরাফুল ওয়া‌হিদ দুলাল ব‌লেন, আমরা প্রবাসীরা দে‌শের বাই‌রে থাক‌লেও মন সবসময় দে‌শের মা‌টি‌তে প‌ড়ে থা‌কে। শিক্ষাসহ সমাজ উন্নয়‌নে কাজ ক‌রেন। এর উদাহরণ যুক্তরাজ‌্য প্রবাসী সাংবা‌দিক ও লেখক আ‌নোয়ার শাহজাহান। আজ ওনার প্রতি‌ষ্ঠিত প্রতিষ্ঠা‌নে এ‌সে স‌ত্যি আ‌মি অ‌ভিভূত। আ‌নোয়ার শাহজাহান ভাই দেশে যেইভা‌বে শিক্ষা ও সমাজ উন্নয়‌নে কাজ কর‌ছেন একইভা‌বে যুক্তরা‌জ্যেও দেশীয় সংস্কৃ‌তিতেও গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রে‌খে যা‌চ্ছেন। এরকম সমাজ হি‌তৈশী আমা‌দের সমা‌জে এ‌কেবা‌রেই কম।

তি‌নি বিদ‌্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ‌ভিভাবক ও এলাকাবাসীর উ‌দ্দে‌শ্যে ব‌লেন, বিদ‌্যালয়‌টি আ‌নোয়ার শাহজাহান ভাই প্রতিষ্ঠা কর‌লেও শিক্ষার মা‌নোন্নয়নে সক‌লের স‌ম্মি‌লিত প্রচেষ্টা থাক‌তে হ‌বে। বি‌শেষ ক‌রে শিক্ষক ও অ‌ভিভাবক‌দের প্রচেষ্টা অব‌্যাহত থাক‌লে বিদ‌্যালয়‌টি উপ‌জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হি‌সে‌বে সুনাম ব‌য়ে আন‌বে।তি‌নি বিদ‌্যাল‌য়ের অবকাঠা‌মো উন্নয়‌নের সা‌থে নি‌জে‌কে সম্পৃক্ত রাখার আশ্বাস প্রদান ক‌রেন।

বিদ‌্যালয় প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি আ‌নোয়ার হুমায়ূ‌নের সভাপত‌ি‌ত্বে ও সহকা‌রি শিক্ষক মেহদী হাসান মাহীর প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য দেন দৈ‌নিক সি‌লে‌টের ডাকের গোলাপগঞ্জ প্রতি‌নি‌ধি মাহফুজ আহমদ চৌধুরী, ঢাকাদ‌ক্ষিণ ইউ‌পির সা‌বেক সদস‌্য হোসাইন আহমদ, বিদ‌্যাল‌য়ের প্রাক্তন শিক্ষক সাংবা‌দিক ইমরান আহমদ।

অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য দেন ও উপ‌স্থিত ছি‌লেন বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মিটু কা‌ন্তি দেব, অ‌ভিভাবক সদস‌্য সুলতান মাহমুদ শুভ, সহকা‌রি শি‌ক্ষিকা সীমা বেগম, সুমাইয়া আক্তার সু‌মি, অ‌ভিভাবক জিয়া উ‌দ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শে‌ষে বিদ‌্যাল‌য়ের পক্ষ থে‌কে সম্মাননা ক্রেস্ট ও বিদ‌্যাল‌য়ের প্রতিষ্ঠাতা, লেখক, গ‌বেষক ও সাংবা‌দিক আ‌নোয়ার শাহজাহা‌নের লেখা ই‌তিহাস ও তথ‌্যমূলক ক‌য়েক‌টি বই প্রধান অ‌তি‌থি‌র হা‌তে তু‌লে দেন প‌রিচালনা ক‌মি‌টি ও শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park