1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিশ্বনাথে ঘোড়ার দৌড়ে মেসি, নেইমার!

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

বিশ্বনাথ সংবাদদাতা :সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হয়েছে এক সময়ের চিরায়ত বাংলার ঐতিহ্য ঘোড়ার দৌড় প্রতিযোগীতা। একসময়ে এই ঘোড়ার দৌড় প্রতিযোগীতা ছিল গ্রাম বাংলার মানুষের আনন্দের একটি অন্যতম অধ্যায়। দু’দিন ও তিনদিন ব্যাপী এই প্রতিযোগীতা চলতো। তখন রাতে হতো যাত্রা গান আর বসতো বড় বড় জোয়া খেলার আসর।

কিন্তু সমাজ পরিবর্তনের সাথে সাথে যাত্রা গানে অশ্লীল নাচ আর জোয়া খেলার কারণে অনেকটা প্রতিবাদের মুখে সেই ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগীতাও বিলিন হয়ে যায়। সেই সাথে মাঝামাজি সময়ে এই ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগীতাও হারিয়ে যায়। সম্প্রতি ২/৩ বছর ধরে দেখা যাচ্ছে সেই ঐতিহ্যের লড়াই। তবে রাতে যাত্রা আর জোয়া খেলার প্রতা নেই। এখন রাতে যাত্রা আর জোয়া খেলা ছাড়া দিনব্যাপী আয়োজন করা হয় শুধু ঘোড়ার দৌড় প্রতিযোগীতা।

তেমনি রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর ও মাছুখালি বাজারের মধ্যস্থানে অনুষ্ঠিত হয়েছে সেই ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগীতা। এই প্রতিযোগীতা উপভোগ করতে মাঠের আশপাশে ভীড় জমান শত শত উৎসোক জনতা। আগের দিন বিকেল থেকে সকাল পর্যন্ত উৎসবে অংশগ্রহন করতে সিলেট, হবিগঞ্জ ও সোনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে ঘোড়া নিয়ে যান মালিকরা।

সকাল ৯টা থেকে ঘোড়ার দৌড় প্রতিযোগীতা শুরু হয়। সেই প্রতিযোগীতায় অংশ নেয় মেসি, নেইমার, টাইগার, সোনারতরী, বিজয় সিং, লালনশাহ ও মায়ের দোয়া নামের প্রায় শতাধিক ঘোড়া। আর সেই ঘোড়ার দৌড় প্রতিযোগীতার মাঠের পাশে বসে নানা রকমের দোকানপাট।

প্রতিযোগীতা দেখতে আসা এক ব্যাক্তি রোহেল উদ্দিন বলেন, প্রায় ৪০ বছর পর এই উৎসবটি তিনি দেখতে পেরে অনেক ভালো লেগেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// কুলসুমা

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park