1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শায়েস্তাগঞ্জে শীতের সবজির দামে উত্তাপ!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

সৈয়দ আজিজুর রহমান, শায়েস্তাগঞ্জ: সারাদেশের মতো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রার এমন বৈরী আচরণ থমকে দিয়েছে জীবনযাত্রা। শীতকালীন শাক সবজির ভর মৌসুমেও উত্তাপ ছড়াচ্ছে শীতকালীন সবজির দাম। সব ধরনের মৌসুমী শাক-সবজিতে বাজার সয়লাব হলেও দামের বেলায় অনমনীয়। স্থানীয় খামারিদের উৎপাদিত ও বিভিন্ন স্থান থেকে সরবরাহকৃত শাক-সবজিতে ভরপুর বাজার। তারপরও দাম কমাতে নারাজ ব্যবসায়ী সিন্ডিকেট।

শায়েস্তাগঞ্জ উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, সবজির দোকানগুলো মৌসুমী শাক-সবজিতে ভরপুর। ক্রেতারা সবজি কিনছেন যার যার সঙ্গতি অনুযায়ী। পৌর এলাকার আলীগঞ্জ বাজারের সবজি বিক্রেতা মোঃ লিটন মিয়ার সাথে আলাপ করে জানা যায়, অত্যাবশ্যকীয় ও সারাবছর পাওয়া যায় আলুর দাম ৫০ টাকায় এসে থেমে আছে। শীতকালীন সবজির দাম এসময়ে সর্বনিম্ন থাকার কথা। কিন্তু ভরা মৌসুমেও শীতকালীন শাক-সবজির দাম উত্তাপ ছড়াচ্ছে বাজারে।
জানা গেছে, কাঁচামরিচের কেজি ১৫০ টকায় এসে ঠাঁয় দাঁড়িয়ে আছে। খুচরা বাজারে ফুলকপি ও বাঁধাকপি ৫০-৬০ টাকা কেজি, সীম প্রকার ভেদে ৭০-৮০ টাকা কেজি, গাজর ৮০ টাকা কেজি, মুলা আকার ভেদে ১৫-৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। খিরা লাউ ৭০-১ শ টাকা পিস, লাল শাক ৪০ টাকা কেজি। তাছাড়া পেঁয়াজকলি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এ সবজিটি এখন ২০-২৫ টাকা কেজি দাম থাকার কথা।
ক্রেতা মামুন মিয়া জানান, বাড়ি থেকে যে হিসেব করে বাজারে আসি সে হিসাব আর মিলাতে পারি না। প্রতিদিন কোন না কোন ভোজ্যপণ্যের দাম বাড়ে। এসময়ে শীতকালীন শাক-সবজির দাম সর্বনিম্ন থাকার কথা, কিন্তু বাজারে গেলে দেখি সবজির দামে আগুন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park