1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পীর সাহেব চরমোনাই সিলেট আসছেন বৃহস্পতিবার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার থেকে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির শুরু হবে।

১৭ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, সদস্য ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ সরোয়ার হোসেন, আঃ হালিম, সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন করে নেতৃবৃন্দ জানিয়েছেন মাঠজুড়ে বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে মুসুল্লিদের ওয়াজ শুনার জন্য এবং পর্দার সাথে মহিলাদের ওয়াজ শোনার জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় প্রশাসন সহ মাহফিল কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকরা কাজ করছে।

মাহফিল সফলে পোস্টারিং, লিফলেট, ব্যানার, ফেস্টুন, মাইকিং সহ শহরের সকল মসজিদের ইমামদের দাওয়াত এবং তাদের মাধ্যমে মুসল্লিদের দাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। এবং সার্বক্ষণিক জেনারেটর সহ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখা হয়েছে, বৃহস্পতিবার বাদ আসর পীর সাহেব চরমোনাই’ র উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে। তিন দিনের মাহফিলে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজ পর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।

এছাড়াও আমন্ত্রিত ওলামায় কেরামদের মধ্যে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন আল্লামা শাহ আহমদ শফী রহ.এর খলিফা হযরত মাওলানা ওমর ফারুক সন্দীপী।খুলনার পীর সাহেব হযরত মাওলানা আব্দুল আউয়াল, পীর সাহেব চরমোনাই রহ. এর খলিফা হযরত মাওলানা ইউনুস আহমদ, পীর সাহেব চরমোনাই চরমোনাই রহ. এর খলিফা হযরত মাওলানা আব্দুল মজিদ, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী, পীর সাহেব চরমোনাই রহ. এর এর সাহেব জাদা হযরত মাওলানা ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, জাউয়া বাজার মাদরাসার শাইখুল হাদিস হযরত মাওলানা মোস্তফা কামাল, বড়ইগ্রামী পীর সাহেব হযরত মাওলানা নুরুল ইসলাম, সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোস্তাক আহমদ খান, জামিয়া ইসলামিয়া দারুল হাদিস রাজাগঞ্জ কানাইঘাট মাদসার মুহতামিম হযরত মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ এর মুহাদ্দিস হযরত মাওলানা ফয়জুর রহমান, জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার প্রধান মুফতী হযরত মাওলানা রেজাউল করিম আবরার, বালাগঞ্জ সুলতানপুর মাদ্রাসা শিক্ষা সচিব হযরত মাওলানা নোমানুল হক চৌধুরী, হযরত মাওলানা রেজাউল করিম টাঙ্গাইল, হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদী ঢাকা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park