1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজারে কংক্রিটের ব্লক ফ্যাক্টরির উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কম খরচে পরিবেশবান্ধব ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে কংক্রিটের ইট তৈরির ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীর শেওলা ব্রিজ সংলগ্ন কন বল্ক বাংলাদেশ কংক্রিট ব্রিকস এ্যান্ড ব্লক ফ্যাক্টরি বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উদ্বোধন করেছেন সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট গণপূর্ত সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. ওসমান গনী, সিলেট গণপূর্ত সার্কেলের অতিরিক্ত প্রকৌশলী আবু জাফর প্রিন্স সহ সিলেট গণপূর্ত সার্কেলের র্কমকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দারূল ইসলাম চৌধুরী দারা, সাইদুস সালাম, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির প্রমুখ।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দারূল ইসলাম চৌধুরী দারা জানান, পরিবেশ বান্ধব, কম খরচ, ভূমিকম্প সহনশীল অত্যন্ত মজবুত পাকা ভবন নির্মাণে এ কংক্রিটের ইটের জুড়ি নেই।

উদ্বেধনী অনুষ্ঠানে সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী বলেন ‘পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনকারীদের প্রণোদনা প্রদান করবে সরকার। ইট ভাটার ধোঁয়া পরিবেশের জন্য অনেক ক্ষতিকর তাই পুরানো ইটের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি করতেই হবে। প্রথমদিকে এটার প্রচলন কষ্টকর হলেও পরিবেশের স্বার্থে সবাইকে এটা গ্রহণ করতে হবে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park