1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু করলো ইসি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্থগিত ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার মাঠ কার্যালয়গুলোকে ইসির এ সিদ্ধান্ত চিঠি দিয়ে জানানো হয়েছে।

নাগরিকদের এ সেবা দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের জন্য তিন মাস ধরে এ সেবা বন্ধ ছিল। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের ভোটার তালিকা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ করা হয়। ওই দিনের পর ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখে ইসি। ভোট শেষ হওয়ায় সোমবার থেকে এ সেবা আবার চালু করা হলো।

নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে পাঠানো ইসির এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ায় নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে মাঠ পর্যায়ের কার্যালয়সমূহে ভোটার স্থানান্তরের রোল চালু করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মাইগ্রেশন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা যাবে। তবে দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন চলমান থাকায় ওই আসনের নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে মাইগ্রেশনের কার্যক্রম বন্ধ রাখতে হবে।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park