1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দোয়ারাবাজারে ২ ট্রান্সফরমার চোর আ-ট-ক

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

সুনামগঞ্জ সংবাদদাতা : দোয়ারাবাজারে বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ৯৫ আর এম কপার ও ২টি সার্কিট ব্রেকার এনক্লোজার বক্স উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ সদর থানার সাদকপুর গ্রামের মৃত আসলাম আলীর পুত্র মোঃ আক্কাছ আলী (২২) ও দোয়ারাবাজার থানার আইমা পিরিজপুর গ্রামের -মোঃ মঞ্জুর আলীর পুত্র মোঃ সুমন মিয়া (৩৩)।

পুলিশ সুত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এবিষয়ে সোমবার দুপুরে থানা পুলিশকে অবহিত করেন বিক্রয় ও বিতরণ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ এর সহকারী প্রকৌশলী সাকিব আহম্মদ।

খবর পেয়ে এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় চোর সন্দেহে ২জনকে আটক করেন।

 

এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি তারা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যমতে ৯৫ আর এম কপার ও ০২টি সার্কিট ব্রেকার এনক্লোজার বক্স উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৬হাজার টাকা।

এঘটনায় সহকারী প্রকৌশলী সাকিব আহম্মদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান সত্যতা নিশ্চিত করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park