1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

খান জামালের গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহবায়ক আব্দুল আহাদ খান জামাল-কে গ্রেফতারের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর শিবগঞ্জ থেকে মিরাবাজার রোডে এ বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিল ও সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও পরিচালনা করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহের ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ।

মিছিল পরবর্তী সভায় নেতৃবৃন্দ বলেন, গনবিরোধী সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতনের উৎসবে মেতে উঠেছে। দেশবাসী বিএনপির নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার লক্ষ্যে চুড়ান্ত আন্দোলন করছে। এসব মামলা, হামলা ও গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবে না। অবিলম্বে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিয়ে দায়েরকৃত সকল গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় মজলুম জনতা স্বৈরাচার সরকারকে এর দাঁত ভাঙা জবাব দিবে।

মিছিল ও সভায় উপস্থিত ছিলেন দুবাই বিএনপির যুগ্ম সম্পাদক ফয়ছল আরেফিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুনিম, আহসান মাহবুব, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান টিপু, রুমেল আহমদ রোশন, সেলিম আহমদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিন উদ্দিন, সদস্য সচিব জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, রিপন চৌধুরী, কামাল আহমেদ।

এতে আরো উপস্থিত ছিলেন সাজিদ নুর বাবু, আব্দুস সালাম আজাদ, জাহেদ আহমদ, রবিন হোসেন, সায়েম আহমদ রনি, মিনহাজ সামসি, জাহাঙ্গীর আলম, রায়হান রাজা, লায়েক আহমেদ, সাইয়ান আহমেদ শিপন, নাজমুল ইসলাম আখল, রাজিব আহমদ, নজরুল ইসলাম, নাজির খান, মিলাদ, মুহিবুর, সাইফুল, আশিকুর রহমান, রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park