1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট থেকে অ্যাম্বুলেন্সে করে ১৮শ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জকিগঞ্জ যাচ্ছিলেন তিনজন। তবে শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ এ তিনজনকে আটক করেছে। পাশাপাশি জব্দ করেছে ইয়াবার এই বড় চালান।

বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ থানাধীন চৌঘরি বাজার এলাকা থেকে মাদক কারবারি তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার অজরপাড়া গ্রামের মফজ্জিল আলীর ছেলে আতাউর রহমান আতা (৫২), পূর্ব লোহার মহল গ্রামের মৃত তছির আলীর ছেলে বেল্লাল আহমদ (৪৩) ও পলাশপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মাসুদ আহমদ (৪২)।

সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশির পর এ তিনজনের কাছ থেকে ইয়াবার চালান জব্দ করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়ের করা হবে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন জানান- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরি বাজার এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেট থেকে ছেড়ে যাওয়া জকিগঞ্জগামী অ্যাম্বুলেন্সকে (ঢাকা মেট্রো- চ- ৭৪-০১২৩) থামিয়ে এর মধ্যে থাকা আতা, বেল্লাল ও মাসুদের দেহ তল্লাশি করে ১৮শ পিস ইয়াবা জব্দ করে থানাপুলিশ। পরে তাদের আটক করা হয়।

অভিযানে অংশ নেন- গোলাপগঞ্জ থানার এসআই ফায়াজ উদ্দিন, এসআই রাজীব রায়, এসআই হাফিজুর রহমান ও এএসআই সমীরন চন্দ্র দেব প্রমুখ।

ওসি মাছুদুল আমিন বলেন- আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদককারবারিসহ সকল অপরাধীকে ধরতে গোলাপগঞ্জ থানাপুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park