1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নির্বাচন বর্জন করে সিলেটে যুবদলের পিকেটিং মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বিএনপি আহুত ৪৮ ঘন্টার হরতালের ২য় দিন রবিবার হরতাল চলাকালে ডামি নির্বাচন বর্জন করে নগরীর পৃথক স্থানে পিকেটিং ও মিছিল করেছে সিলেট মহানগর যুবদল।

রবিবার দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর আখালিয়া এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য এমদাদুল হক স্বপন, যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, বাবলু মিয়া, আহমদ খান জুনেদ, সাহেল রহমান, রিপন চৌধুরী, সামাদ হোসেন সাজু, সাদ্দাম হোসেন লিটু, তানভীর আহমদ বাবলা, মানিক আহমদ, সাদ্দাম হোসেন, লায়েক আহমদ, পারভেজ আহমদ, আনোয়ার হোসেন হৃদয়, মুহিবুর ও মিলাদ প্রমুখ।

এদিকে রবিবার নগরীর তালতলা এলাকায় মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলালের নেতৃত্বে মহানগর যুবদলের উদ্যোগে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। এসময় যুবদল নেতা এম এ সালাম, আমিনুল হক তুহিনসহ ওয়ার্ড যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন- কথিত ভাগবাটোয়ারার নির্বাচন বর্জনের মাধ্যমে সিলেটবাসী প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ভোটারবিহীন পাতানো নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশন যে ঘৃনার নজির স্থাপন করেছে জাতি তাদের কখনো ক্ষমা করবেনা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park