
সিলেট আলাপ ডেস্ক :তৃণমূল বিএনপির চেয়ারপার্সন ও সিলেট-৬ আসনে সোনালী আঁশের প্রার্থী শমসের মুবিন চৌধুরী ও তাকে সমর্থনকারী সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম ভোট চাইতে গিয়ে এক সাধারণ ভোটারের কাছে অপমানিত হয়েছেন।
এমনি একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সোনালী আঁশের প্রার্থী শমসের মুবিন চৌধুরী ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম ওই দোকানে প্রবেশ করেন। এসময় শমসের মবিন সালাম দিয়ে তিনি তার নিজের পরিচয় দেন। তখন চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী সোনালী প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান করছেন। এসময় দোকানের ভেতরে বসে থাকা একজনকে শমসের মবিন চৌধুরী তার লিফলেট দিতে চাইলে তিনি নেননি।পরে পাশে থাকা আরেকজনের কাছে দিলে তিনি সেটা ছিঁড়ে ফেলেন।
পরবর্তীতে শমসের মবিন বেরিয়ে যান এবং উপজেলা চেয়ারম্যান লিফলেট ছিঁড়ে ফেলার বিষয় জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, ভাই আপনাকে ভোট দিয়েছি। কিন্তু জাতীয় বেঈমানকে ইজ্জ্বত দেইন না। ভোট দেয়া যায় না।
ছড়িয়ে পড়া ভিডিওর ব্যাপারে জানতে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।সূত্র-সিলেট প্রতিদিন
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// সুমন
