1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মিথ্যাচার করে নৌকার বিজয়রথ থামানো যাবে না : নাহিদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সুরমা নদীর বাঘা এবং কুশিয়ারা নদীর শিকপুর বহরগ্রাম ব্রিজ প্রক্রিয়াধীন উল্লেখ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নৌকার ভোট দেয়া ছাড়া কোন বিকল্প নেই। খেলা শেষ। ষড়যন্ত্রকারিদের খেলা শেষ। দুই উপজেলার মানুষ যেভাবে নৌকার সমর্থনে জনসমুদ্রে পরিণত করেছেন, এটা দেখে তারা বুঝে গেছে খেলা শেষ।

বৃহস্পতিবার বিকালে গোলাপগঞ্জ পৌরশহরের চৌমোহনীতে সিলেট-০৬ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমর্থনে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, আওয়ামী লীগকে দেশের মানুষ সমর্থন দেয়ায় ৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল জানিয়ে নাহিদ বলেন, ৯০ এর স্বৈরাজার বিরোধী গণঅভ্যুত্থান, ৯৬ ভাত ও ভোটের অধিকার আদায় সম্ভব হয়েছে। এখন সময় এসেছে উন্নত বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দেয়ার। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী অতিতের ন্যায় এবারো নৌকার বিজয় শেখ হাসিনাকে উপহার দেবেন। দেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দুই উপজেলাবাসী অগ্রণি ভূমিকা রাখবেন।

নাহিদ বলেন, তপশীল ঘোষণার পর থেকে একটি বিশেষ মহল সাধারণ ভোটার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভ্রান্ত করে আসছে। নির্বাচনে কয়েকদিন পূর্বে থেকে তারা আমাকে জড়িয়ে সভা সমাবেশে নানা মিথ্যাচার করছে। এসব মিথ্যাচার করে নৌকার বিজয়রথ থামানো যাবে না। ৯১ সাল থেকে আপনাদের অকুণ্ঠ সমর্থন পেয়ে বার বার নির্বাচিত হয়েছি জানিয়ে নৌকার প্রার্থী নাহিদ বলেন, আমার বয়স হয়েছে। এটি আমার শেষ নির্বাচন, আশা করি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ৭ জানুয়ারি আপনাদের জনরায় আমার পক্ষে থাকবে।

উপজেলা আওয়ামী সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মনসুর আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সদস্য সৈয়দ মিসবাহ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম আউয়াল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট সিটি কাউন্সিলর মাসুম আহমদ প্রমুখ।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রুহেল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park