1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজারের চারখাই বাজারে শমসের মুবিন চৌধুরীর সমর্থনে বিশাল পথসভা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজারের চারখাই বাজারে তৃণমূল বিএনপির চেয়ারপারসন, সোনালী আঁশ প্রতীকের শমসের মুবিন চৌধুরীর সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ পথসভা প্রধান অতিথির বক্তব্যে শমসের মুবিন চৌধুরী বলেন,
১৯৭১ সালে দেশের জন্য নিজের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছিলাম। যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে স্থায়ী ভাবে পঙ্গুত্ব বরণ করেছিলাম। এমনকি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দিও হয়েছিলাম। দেশের মুক্তিযুদ্ধের কথা বিদেশীদের কাছে তুলেও ধরেছি। জীবনের শেষ দিকে এসে এবার নিজ জন্মমাটির মানুষের সেবা করার জন্য নির্বাচনে এসেছি। জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে যেসব প্রার্থী রয়েছেন এরমধ্যে আমিই একমাত্র খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। শেষ বয়সে আমি আপনাদের ভালবাসা চাই।

তিনি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যোগাযোগ ব্যবস্থার করুণ অবস্থার দৃশ্য তুলে ধরে বলেন, যে দেশে নিজ টাকায় পদ্ধা সেতু হয়। একটু আন্তরিক ও দেশপ্রেমিক হয়ে কাজ করলে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যেত। আমায় আগামী ৭জানুয়ারি সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে জয়ী করলে আমি আপনাদের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাবো।

প্রবীণ সাংবাদিক এ কে মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান।

পথসভায় চারখাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ব্যপক সংখ্যক কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park