1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট মহানগর জামায়াতের লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ৭ জানুয়ারী ভোট নয়, নির্বাচনের নামে জাতির সাথে চরম প্রতারণা করার ষড়যন্ত্র চলছে। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে একটি অবৈধ সরকারকে ফের ক্ষমতায় নেয়ার নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এই নির্বাচনের সাথে গণতন্ত্র ও আইন-মানবিধকারের কোন সম্পর্ক নেই। তাই ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার বৃহত্তর সার্থে ৭ জানুয়ারীর ভোট বর্জনকে গণআন্দোলনে রূপ দিতে হবে। কারণ ঐ পাতানো নির্বাচনে ভোট বর্জনের মাধ্যমে সরকারের গণতন্ত্রবিনাশী সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের সার্থে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দিতে হবে।

মঙ্গলবার সকালে জামায়াত কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে নগরীর শাহপরান পূর্ব থানা মেজরটিলা এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণকালে বক্তারা উপরোক্ত কথা বলেন।

এসময় সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা শামীম আহমদ, ফয়জুর রহমান ও শাহপরান পূর্ব থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মঙ্গলবার নগরীর বিভিন্ন থানার উদ্যোগে পৃথক স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় চলমান অসহযোগ আন্দোলনে জনতার বিজয় নিশ্চিত করতে হবে। নির্বাচনের নামে জাতির সাথে প্রতারণা বন্ধ করতে পাতানো নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার শপথ নিতে হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রুমন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park