1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তৃণমূল বিএনপির পক্ষে ভোটার দ্বারে দ্বারে আওয়ামী লীগ নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

গোলাপগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জে তৃণমূল বিএনপির চেয়ারপারসন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সোনালী আঁশ প্রতিকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রমের পক্ষে দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে কদমতলীতে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক স্বপন কান্তি কর, যুগ্ম আহবায়ক নুরুল আলম খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউছুফ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন পুতুল, যুগ্ম আহবায়ক সাদেক আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা তাজির উদ্দিন, হাদিউজ্জামান মাছুম, জুবায়ের আহমদ জেবুল, আব্দুল মালেক, বেলাল আহমদ, দেলোয়ার আহমদ, জিয়া উদ্দিন, মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ, রফিক উদ্দিন, ইসমাইল আলী, মাহমুদ হোসেন, চেরাগ আলী, আফজাল হোসেন আক্তার, গোলসান আহমদ, আলা উদ্দিন, শামীম আহমদ, রুমেল আহমদ, জামাল আহমদ খান, জুয়েল আহমদ, শেখ হৃদয় তারেক আহমদ প্রমুখ।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাকিব

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park