1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে তৃণমূল বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেক্স:

গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে তৃণমূল বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেন, দল মত নির্বিশেষে আপনারা যে ভালো প্রার্থী চাচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা। বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম। তিনি গত দুই থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন,  উন্মুক্ত করে দিলাম, তুমরা যোগ্য প্রার্থী দেখে ভোট দেবে। তার ধারাবাহিকতায় এই উপজেলার চেয়ারম্যান যে সাহসীকতার উদ্যোগ নিয়েছেন তা প্রশংসার দাবীদার। আপনারা যে অল্প সময়ের মধ্যে এই অফিস তৈরি করেছেন আর কাজ করেছেন তা আন্তরিকতার সাথে বড় মনের পরিচয় দিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, ইনশাআল্লাহ। উপরওয়ালা যদি হুকুম হয় আর আগামি ৭ তারিখ যদি বিজয়ী হই তাহলে আপনাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্বপ্নের সেই সোনার বাংলা গড়বো।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার সময় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে নতুন কার্যালয় উদ্বোধনের সময় প্রধাম অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশাইদ আলী, সাস্থ্য বিষয়ক সম্পাদক সৈয়দ হাসান আহমেদ, সিলেট জেলা যুবলীগ নেতা জুবের আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক লীগ সহ সভাপতি আনসার আহমেদ, জেলা যুবলীগ নেতা ওলি আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলিগ যুগ্ন সম্পাদক আলাউদ্দিন আহমেদ, ৫ নং ওয়ার্ড আওয়ামীলিগ সভাপতি মহিউদ্দিন হিজরু, উপজেলা তালামিজ সহ সভাপতি জসিমউদদীন, সভা পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ফাহাদুজ্জামান ফাহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাহেদ আহমদ, শাহ সেলিম, চয়েজুজ্জামান, ফরহাদ হুসেইন, মুহিত আহমেদ, সাহেদ আহমদ, কাশিম, মঞ্জু আহমেদ, জাহাঙ্গির আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park