1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট ৬ আসনে তৃণমূল বিএনপির প্রার্থীর সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের বৈঠক

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেক্স:

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম সাথে গোলাপগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী নেতাকর্মীদের একাংশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে পৌর শহরের একটি অভিজাত সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী আঁশের প্রার্থী শমসের মুবিন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, সদস্য ওজিউর রহমান ছানা, আব্দুল হান্নান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, পৌর কাউন্সিলর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু,বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, শ্রমীক লীগের সভাপতি আব্দুল মন্নান।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য নুরুল ইসলাম, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাহিদ আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিপন, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান রিপন, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম রহমান সানি প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেন, পাটকে সোনালী আঁশ নাম দেন বঙ্গবন্ধু। কেননা এই পাট রপ্তানি করে বৈদেশিক প্রচুর মুদ্রা অর্জন হত। তাই দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু সোনালী আঁশ নামে পরিবর্তন করেন। বঙ্গবন্ধু দেওয়া নামে এই প্রতীক আমাদের প্রতীক হওয়ায় গর্বিত। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দল মত নির্বিশেষ আপনাদের নিয়ে কাজ করতে হবে।

সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, সিলেট-৬ আসনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে উন্মুক্ত ভাবে কাজ করতে পারেন। এজন্য কেন্দ্রীয় নেতাকর্মীরা নির্দেশ দিয়েছেন। এছাড়াও তৃণমূল বিএনপির সভাপতি বীর বিক্রম শমসের মুবিন চৌধুরীর পক্ষেও কাজ করার নির্দেশনা আছে। এজন্য আমরা তার পক্ষে প্রকাশ্যে নেমেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park