
ডেক্স রিপোর্ট সিলেট : আজ (২৮ ডিসেম্বর) বৃহস্পতিবার- বিকাল ০৩ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে ও
১৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রকি দেব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে কোতোয়ালী থানা পুলিশ তৎপর থাকবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন বলেন মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বল্যবিবাহ নিয়ন্ত্রণে জিরোটলারেন্স নীতি গ্রহণ করবেন।
আওয়ামীলীগ নেতা চন্দন রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রজত কান্তি গুপ্ত, হাজি মুহিবুর রহমান তাদের বক্তব্যে বলেন পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যদের সাথে সাধারণ জনগনকে সম্পৃক্ত হয়ে অপরাধ দমনে সহায়তা করার আহবান জানান।
রুপম আহমদ তথ্য ও গবেষণা সম্পাদক সিলেট মহানগর যুবলীগ। মোঃ হাবিব সাবেক সহ সম্পাদক সিলেট জেলা ছাত্রলীগ।স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সংগঠন।
উক্ত সভায় কোতোয়ালী মডেল থানার ১৩ নং ওয়ার্ড এর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মিহির দেব, সাধারণ সম্পাদক মনু আহমদ মুন্না, ১২ নং ওয়ার্ডের সাধারণ সম্পদক মো: মানিক মিয়া, প্রচার সম্পাদক মোঃ কামরুল জামান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তাগণ এলাকার আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বক্তব্য তোলে ধরেন এবং এলাকায় মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক সহযোগিতা কামনা করেন। সহকারী পুলিশ কমিশনার মহোদয়সহ অন্যান্য অতিথি বৃন্দ গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত টহল, নজরদারি বৃদ্ধিসহ অপরাধ দমনে পুলিশের সার্বক্ষণিক তৎপরতা থাকবে বলিয়া জানান।
এছাড়াও উক্ত সভায় কোতোয়ালী মডেল থানার ১২ এবং ১৩ নং ওয়ার্ডের ইনচার্জ এসআই রমা কান্ত দাস ও এসআই জুনেদ আহমদ উপস্থিত ছিলেন।