
নিউজ ডেক্স:
আমি এক দরিদ্র পরিবার থেকে বেড়ে উঠা সন্তান। ছোট বেলা থেকে গরীব দুঃখী মেহনতি মানুষের কষ্ট নিজ চোখে দেখে আসছি। তাই সেই থেকে নিজের সাধ্যমত সকলের পাশে থেকে সামাজিক কাজ সব সময় থাকার চেষ্টা করে যাচ্ছি। আজ সুযোগ এসেছে, দল আমায় ভালোবেশে নমিনেশন দিয়েছে। তাই আমি এমপি হতে আসিনি, আমি আপনাদের খাদিম হতে চাই, আপনরা আমাকে ভোটের মাধ্যমে সেই সুযোগ টা দিবেন বলে মন্তব্য করেন সিলেট ৬ আসনের ইসলামী ঐক্যজোটের মিনার মার্কা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী সাদিকুর রহমান।
এসময় তিনি আরো বলেন, আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মহা মূল্যবান ভোটের মাধ্যমে আমার মিনার মার্কা প্রতীকের বিজয়ী নিশ্চিত করবেন।
বুধবার (২৭ ডিসেম্বর) সিলেট ৬ আসনের ভিন্ন এলাকায় গণসংযোগ শেষে গোলাপগঞ্জ বাজারে এসে এসব মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাফিজ মাহদি হাছান শুভ, হাফিজ মাওলানা লোকমান, হাফিজ মাওলানা ছাব্বির আহমদ, জুনাইদ আহমদ, মুসা আহসান , বশর আহমদ, ফরিদুদ্দীন, জামিল আহমদ প্রমুখ।