1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট ৬ আসনে সম্প্রীতির দৃষ্টান্তর স্থাপন করলেন প্রতিদ্বন্দ্বী দুই এমপি প্রার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেক্স:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচরনা চলাকালীন সময়
প্রতিদ্বন্দ্বী দুই এমপি প্রার্থী সম্প্রীতির দৃষ্টান্তর স্থাপন করতে দেখা যায়। বুধবার (২৭ডিসেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলাস্থ আলীনগর ইউনিয়নের জাগিরদার বাজারে গণসংযোগ চলাকালীন সময় সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রমের সাথে সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের দেখা হয়। তখন একজন আরেকজন দেখে হাসি মুখে এগিয়ে আসেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন। যা ভোটার ও নির্বাচিন আসনের সাধারণ মানুষের মনে অন্যরকম উৎসাহ সৃষ্টি করে।

এসময় সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেন, সিলেট মানুষ সম্প্রীতির ঐক্যের বিশ্বাসী মানুষ। যা সব সময় ঐতিহাসিক। ভোটের মাঠে যুদ্ধ হবে এটা স্বাভাবিক কিন্তু আমরা কেউ কারো শত্রু নই। আমি সকল প্রার্থীর খুঁজ খবর নিয়েছি। তারাও আমার খবর নিয়েছে। সবাই মিলে সুন্দর একটি নির্বাচন হবে এটাই আমাদের প্রত্যাশা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park