
সিলেট আলাপ ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়নে হিলালপুর গ্রামের সরকারি গোপাটে পানি নিষ্কাশনের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন এক মুক্তিযোদ্ধা। এতে এলাকাবাসী মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয় হিলালপুর গ্রামের সরকারি গোপাট দিয়ে হিলালপুর গ্রামে লোক জনের পানি যাওয়ার রাস্তা বিদ্যমান। গোপাটটি হিলালপুর ও কামরাখাই মৌজার মধ্যে দিয়ে বিবিয়ানা নদীতে পানি যাওয়ার রাস্তা এক সময় এই গোপাট দিয়ে নৌকা চলাচল করতো। কিন্তু এলাকার কৃপেশ দাস তালুকদার মুক্তিযোদ্ধা জোরপূর্বক সরকারি গোপাট বন্ধ করে দিয়েছেন। হিলালপুর গ্রামের লোকজনের পানি যাওয়ার কোন রাস্তা নেই। বৃষ্টি হলে বৃষ্টির পানিতে হিলালপুর গ্রামের বাড়ি ঘরে পানি উঠে পড়বে। মুক্তি যোদ্ধা পরিচয় দিয়ে এলাকার মানুষ কে বিভিন্ন ভাবে হয়রানি করছেন। তার বিরুদ্ধে কোন কথা বলা যায় না। কথা বলতে গেলে তিনি মারতে আসেন। আমি নিরুপায় হয়ে এলাকারবাসী কথা মত তার বিরুদ্ধে অফিযোগ দায়ের করেন। গ্রামে প্রায় ২০ থেকে ২৫ একর জমিতে বৃষ্টির পানি জমে পানি যাওয়ার কোন রাস্তা নেই। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় এমন ক্ষতির মধ্যে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয় ক্ষিতিস তালুকদার বলেন, এই ব্যক্তির জন্য আমরা অতিষ্ঠ, সরকারি গোপাট পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দেন। এক সময় ওই গোপাট দিয়ে নৌকা চলাচল করতো। হিলালপুর গ্রামের গরিব অসহায় সুরবালা চন্দ বলেন, আমার বাড়ির সামনে দিয়ে গোপাট ছিলো। এই গোপার দিয়ে পানি যাওয়ার জন্য আমাদের মেম্বার পাইব দিয়ে পানি নিষ্কাশন করে দেন। কৃপেশ দাস এর সামনে জোরপূর্বক পাইবের মুখ বন্ধ করে দেন। তাই আমি সহকারী কমিশনার ভুমি বরাবর লিখিত অভিযোগ করি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আবির
