
বিশ্বনাথ সংবাদদাতা :সিলেটের বিশ্বনাথে নিজ এলাকার মিয়ার বাজারে নির্বাচনী জনসভায় ভোট ভিক্ষা ও ভুলক্রুটি প্রার্থনা করে সকলের কাছে সার্বিক সহযোগীতা চাইলেন সিলেট-২ আসনের নৌকার প্রার্থী ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি মঙ্গলবার উপজেলার কালিগঞ্জ বাজারে গণসংযোগ, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা ফখরুল আহমদ মতসিনের বাড়িতে উঠান বৈঠক ও পীরের বাজারে গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ শেষে সন্ধ্যার পর নিজ এলাকা মিয়ার বাজারে গিয়ে আবার গণসংযোগ শেষে এক জনসভায় বক্তব্য দেন। তিনি উপস্থিত জনতার সামেন কান্না জরিত কন্ঠে ভোট ভিক্ষা ও ভুলক্রুটি প্রার্থনা করে সকলের কাছে সার্বিক সহযোগীতা চান।
এসময় তার কান্না দেখে অনেকেই কেঁদে ফেলেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১০টি বছর আমি এমপি না থেকেও আপনাদের কাছ থেকে দুরে সরে যাইনি। সব সময় আপনাদের পাশে থেকে সকলের সুখ দুঃখের সাথী ছিলাম। ১০টি বছর পর জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমাকে নৌকা প্রতীকে বিজয়ী করে আপনারা সকলের সেবা করার সুযোগ করে দিন। আমি অতীতের ন্যায় সব সময় আপনাদের পাশে থাকে চাই। আমাকে ঠেলে দুরে সরিয়ে না দিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করে আপনাদের সন্তান হিসেবে কাছে রাখবেন। এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলের প্রতি এমন আবেদন করেন।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, জবেদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, সদস্য ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শামসাদুর রহমান রাহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের সহ সভাপতি শামছুল ইসলাম মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছর আজিজ, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এটিএম সুয়েব শিকদার, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন।
দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিনের সভাপতিত্বে ও দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদের পরিচালনায় দেওকলস ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক বেলাল রাজা ও স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুহেল খান মেম্বার।
যুক্তরাজ্যের ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব টুনু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের সহ অর্থ সম্পাদক দুলাল আহমদের পরিচালনায় দশঘর ইউনিয়নের মিয়ারবাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এখলাছুর রহমান, প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, সামছু মিয়া লয়লুছ, ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সুফু মিয়া, যুবলীগ নেতা মাহমুদুল করিম মঞ্জু, আব্দুল হামিদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহির আহমদ।
এসময় অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আবির
