1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, একতরফা নির্বাচন দেশের জনগণ মেনে নিবেনা। আওয়ামী লীগ ক্ষমতার সার্থে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ৭ জানুয়ারির ভাগবাটোয়ারার ডামি নির্বাচন গণতন্ত্রকামী জনগণ বর্জন করতে প্রস্তুত রয়েছে। বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে শামিল হয়ে ফ্যাসিবাদী সরকারের পতনকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি শুক্রবার বাদ জুমআ বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৩ দিনের গণসংযোগ কর্মসূচির ২য় দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর দরগাগেইট এলাকায় লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন।

এছাড়া মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে নগরীর ২৩টি পয়েন্টে পৃথক স্থানে লিফলেট বিতরণ করা হয়।

দরগাগেইট এলাকায় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ সুহেল, নাদির খান, খায়ের আহমদ খায়ের, মঞ্জুরুল হাসান মঞ্জু, শুয়াইবুর রহমান শুয়েব, সবুর আহমদ, তারেক আহমদ খান, রফিকুল ইসলাম রফিক ও আব্দুল মুনিম প্রমুখ।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রোপা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park