1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মোগলাবাজারে আতিকের গণসংযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের মোগলাবাজারে ভোটাদের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক।

তিনি শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেট-৩ আসনের মোগলাবাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এর পূর্বে তিনি মোগলাবাজারস্থ রাঘবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

কুশল বিনিময়কালে আতিকুর রহমান আতিক বলেন, এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনাদের দোয়া ও সমর্থন দিয়ে আমাকে এই আসনে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি মনে করি আমার মাতৃভূমির জনগণ আমাকে আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিবেন।

গণসংযোগকালে জাতীয় পার্টির কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসান আহমদ, এনামুল কবির, সুমন শাহ, মুন্না আহমদ, আলী হোসেন, জমির আলী, জুয়েল আহমদ, জায়েদ আহমদ প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রোপা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park