1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কমলগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম। বিশেষে অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার জয়নাল আবেদীন। এ উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা কুতুব উদ্দিন প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমুলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের কমলগঞ্জ উপজেলার ৭৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৮০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫০৩ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১১০৬ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুই শিফটে এ সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন। তন্মধ্যে কমলগঞ্জ উপজেলায় ভোটার ২ লাখ ৮ হাজার ৩৯৪ জন ও শ্রীমঙ্গল উপজেলায় ২ লাখ ৫০ হাজার ৭০৭ জন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রোপা

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park