1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মার্কা দেখে নয়, প্রার্থীকে দেখে ভোট দিন___শমসের মুবিন চৌধুরী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

নিউজ ডেক্স:

মার্কা দেখে নয়, প্রার্থীকে দেখে ভোট দিন। সেই দিক থেকে আমি একজন বীর মুক্তিযুদ্ধা, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা। ৩০০ টি আসনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে আমি ই প্রথম যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা যে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিধ্বনিতা করছি। ইতিমধ্যে আমার সংসদীয় আসনে আলোড়ন সৃষ্টি হয়েছে। তাই এই আসনের সাধারণ জনগণের ভোটের মাধ্যমে সোনালী আঁশ প্রতীকের বিজয় হবে বলে মন্তব্য করেন তৃণমূল বিএনপির চেয়ারপার্সন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম।

এসময় তিনি আরো বলেন, আমাদের স্লোগান সুস্থ রাজানীতি, সুশাসনের ভিত্তি। সুশাসনের মাধ্যমে দেশের পরিবর্তন করবো। দেশে সব কিছু মজুদদারদের হাতে চলে গেছে। মজুদদার ব্যাক্তিদেরকে সরকার নিয়ন্ত্রন করতে পারছে না। এটা সরকারের ব্যার্থতা। আমরা ক্ষমতায় গেলে দেশের সবকিছু নিয়ন্ত্রণের আনার চেষ্টা করবো। তাই আগামি ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে আপনাদের নিজ সেন্টারে গিয়ে সোনালী আঁশ প্রতীকে জয় যুক্ত করবেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ঈদগাহ বাজার, বাটা বাজার, বড়গ্রাম, বানি গ্রামে নিজ দলীয় নেতাকর্মী নিয়ে নিয়ে এ লিফলেট বিতরণ শেষে বিয়ানীবাজার পৌর নগরীর এক সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপির সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থীকের নির্বাচন পরিচানলার কমিটির প্রধান মতিউর রহমান (মতিব), তৃণমূল বিএনপির গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছানাউল হক, গোলাপগঞ্জ মুক্তিযুদ্ধা সন্তান কামান্ডার দিলু মিয়া, তৃণমূল বিএনপির ভাদেশ্বর ইউনিয়ন শাখার প্রতিনিধি ইলিয়াস আহমদ, তৃণমূল বিএনপির লক্ষীপাশা ইউনিয়ন শাখার প্রতিনিধি
আব্দুর রহমান, তৃণমূল বিএনপির গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার প্রতিনিধি জিয়া উদ্দিন সহ বিয়ানীবাজার উপজেলা তৃণমূল বিএনপি’র নেতাকর্মী বৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park