1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বুধবার রাত ৮টার দিকে গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়নের নিমাদল মোকাম বাজারে অভিযান পরিচালনা করে নাশকতার মামলায় জাহাঙ্গীর হোসেন খাঁন জাকির (৪১) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন খাঁন জাকির নিমাদল পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সত্তার খাঁনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় পূর্বে ডাকাতির মামলাসহ নাশকতার মামলা রয়েছে। এছাড়াও নাশকতার কাজে ব্যবহৃত (সিলেট-ল ১১-৯১৫৬) মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ডিসেম্বর সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ নামক স্থানে সজিব কোম্পানীর একটি মিনি কাভার্ডভ্যানে ড্রাইভার ও হেলপারকে নামিয়ে আগুন ধরে দেয় দুর্বৃত্তরা। যার ফলে গাড়ি সামনের অংশ এবং গাড়ীর ভিতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি পুড়ে ছাই হয়ে যায়।

তাৎক্ষণিক গোলাপগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় গাড়ির মালিক গোলাপগঞ্জ মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় জাহাঙ্গীর হোসেন খাঁন জাকিরকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও গাড়িতে আগুন দেওয়ার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মাছুদুল আমিন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park