
গোলাপগঞ্জ প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা গোলাপগঞ্জ থেকে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শমসের মবিন চৌধুরী।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উপজেলার ভাদেশ্বর মোকামবাজারে বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেন মাধ্যমে এ কার্যকর্মের যাত্রা শুরু করা হয়। এর আগে গত সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
এসময় শমসের মবিন চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যুদ্ধাহত মুক্তিযুদ্ধা একটি এলাকাকে প্রতিনিধিত্ব করতে ইচ্ছা প্রকাশ করেছে। আমি হলাম সেই যুদ্ধাহত মুক্তিযুদ্ধা। যে রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধাহত হয়ে ছিলাম । আমি বিভিন্ন সময় বাংলাদের হয়ে বিভিন্ন দেশে গিয়ে কথা বলেছি, প্রতিনিধিত্ব করেছি। এইবার আমি একটা সুযোগ পেয়েছি আপনারা সহযোগীতা পেলে আমার নিজ এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজার বাসীন্দাদের জন্য কিছু একটা কাজ করবো। একজন মুক্তিযুদ্ধা হিসেবে আমার দেশ প্রেম অকৃত্রিম। আমার গায়ে গুলি লেগেছে। আমি সম্পূর্ণভাবে পঙ্গু। আমি লাঠি নিয়ে হাটি। এটা আপনারা জানেন। আমার মনোবল আছে। মানুষের জন্য কাজ সুযোগ একটা পাব। সেই সুযোগ এখন এসেছে। সেই সুযোগটা ভোটে মাধ্যমে দিবেন।
তিনি আরো বলেন, আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের নিজ সেন্টারে গিয়ে সোনালী আঁশ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আবরাহাম
