1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে রান্নান চুলায় গ্যাসের চাপ কম থাকায় মানববন্ধন ও অভিযোগ দায়ের

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

গোলাপগঞ্জ প্রতিনিধি:গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ ভাগ ও পশ্চিম ভাগ গ্রামের রান্নান চুলায় গ্যাসের চাপ কম থাকায় মানববন্ধন এবং অভিযোগ দায়ের করেছে স্থানীয় এলাকাবাসী।

বাংলাদেশে যে কয় টি গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তলন করা হয় তার মধ্যে কৈলাশ গ্যাস ফিল্ড অন্যতম। কৈলাশ টিলার গ্যাস বাংলাদেশর বিভিন্ন স্থানে গেলেও যে উপজেলায় এই গ্যাস ফিল্ড সেই উপজেলার সাধরণ মানুষেরা টিক মত গ্যাস পাচ্ছেনা বলে তাদের দাবী। তারা
একবার রান্না করলে ঠিকমত পরের বার রান্না করতে পারে না গ্যাসে সংকট কারণে। এই সংকটের কারণে জালালাবাদ টি এন্ড ডি সিস্টেম লিমিটেড গোলাপগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের গতকাল রবিবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় ম্যানেজার বরাবর অভিযোগ প্রদান করেন স্থানীয় এলাকাবাসী।

অভিযোগ পত্রে বলা হয়, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ ভাগ ও পশ্চিম ভাগ এলাকায় দীর্ঘদিন যাবত গ্যাসের চাপ কম থাকায় অনেক দূর্ভোগ পুহাতে হচ্ছে। অনেক সময় মৌখিকভাবে অফিসে ধর্না দিয়াও কোন কাজ হয়নি। বর্তমানে চাপ আরও কমিয়া যাওয়ায় রান্না করা কোন অবস্থায় সম্ভব হইতেছে না। উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে আমরা গ্যাস বিল পরিশোধ করে আসছি।

পরে অভিযোগ পত্রের অনুলিপি গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিসার কাছে প্রদান করা হয়।

অভিযোগ গ্রহনের সময় জালালাবাদ টি এন্ড ডি সিস্টেম লিমিটেড গোলাপগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুর রউফ স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো।

এসময় এলাকাবাসী পক্ষে উপস্থিত ছিলেন কাজী সেলিম, মো লুতফুর রহমান লয়লু, জিল্লু হক, আবিদ আহমদ চৌধুরী, কাজী আকরামুল ইসলাম, মঞ্জুল আহমদ, শেখ আবিদ, সাব উদ্দিন, বদরুল আহমদ, দেলওয়ার, মালেক আহমদ, মাহি আহমদ, সেলিম আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park