1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বালাগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

 বালাগঞ্জ সংবাদদাতা:সিলেটের বালাগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল সাফিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।

আরো উপস্থিত ও বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, ওসি (তদন্ত) ফয়েজ আহমদ, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, উপজেলা ইউএইচও ডা. হেপি দাস, উপজেলা শিক্ষা কমকর্তা সমির কান্তি দেব, উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, বালাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাগির হোসেন, ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, মুজিবুর রহমান, নাজমুল ইসলাম নজম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

দিবসের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বাদ যোহর উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুল ইসলাম।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park