1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ের ৮ মাসের মধ্যেই লাশ হলেন হবিগঞ্জের নজরুল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিয়ের মাত্র আট মাসের মধ্যে হবিগঞ্জের নজরুল ইসলাম (২৭) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর বাসা থেকে গা-ঢাকা দিয়েছেন তার স্ত্রী।

গত শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়া থানা-পুলিশ মরদেরহ উদ্ধার করে। নজরুল ইসলাম হবিগঞ্জ সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। তার স্ত্রী নার্গিস আক্তারের কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ফেসবুক পরিচয় সূত্রে নার্গিস আক্তারের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে কক্সবাজারে নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তারা বিয়ে হয়। গত ৫ মার্চ হবিগঞ্জ শহরতলীতে তাদের বিবাত্তোর সংবর্ধনা হয়।

এদিকে নার্গিসের আক্তারের চাকরির সুবাধে উখিয়ার সোনাপাড়া গ্রামে বাসা ভাড়া নেন। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পরে নজরুলের গ্রামের বাড়িতে আনার চেষ্টার করলেও নার্গিস রাজি হননি।

নজরুলের পরিবারের অভিযোগ, নার্গিসের পেটে নজরুলের সন্তান, এমন খবর পেয়ে কক্সবাজারের চকরিয়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা করতে যান নজরুল। তবে তাকে ফিরতে হয়েছে কফিনবন্দি লাশ হয়ে। গত শনিবার সেখান থেকে নজরুলের মরদেহে উদ্ধার করে পুলিশ।

নজরুলের ভাই তাজুল ইসলাম বলেন, আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন প্রায় ৫ মাস আগে তাদের বিচ্ছেদ হয় কিন্তু হঠাত করে নার্গিস আমার ভাইকে ফোন দিয়ে বলে তার পেটে নজরুলের বাচ্চা একথা শুনার পরে আমার ভাইকে আর আটকে রাখতে পারিনি।

শনিবার সকালে হঠাৎ ফোন আসে নজরুলের লাশ পাওয়া গেছে কক্সবাজারে। আমরা সেখানে ছুটে যাই। একটি রুমের খাটের উপর তার লাশ পরে ছিল।

ওই বাসার প্রতিবেশি বলেছেন শুক্রবার তারা এক সাথে বাসাতেই ছিলো। সকালে নার্গিস প্রতিবেশিদের ফোন দিয়ে বলেন নজরুল তার ফোন রিসিভ করে না একটা ডাক দিয়ে বলার জন্য। এরপর তারা গিয়ে লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

তিনি বলেন, নার্গিস যদি আমার ভাইকে খুন না করতো তাহলে সে পলাতক কেন? সেতো তার স্বামীর মৃত্যুর খবর শুনে আসতে পারতো, এতেই প্রমান হয় আমার ভাইকে সেই হত্যা করেছে।

অভিযোগ করে নজরুল বলেন, ‘আমার ভাইকে ওই নারী প্রতিনিয়তই মারধর করতো। সব কিছু সহ্য করে তাকে নিয় চলার চেষ্ঠা করতো। তার সব শখ পূরণ করার চেষ্ঠা করতো। পরিবারের ছোট ভাই হিসাবে তার ইচ্চার বিরুদ্ধে কেউ কিছু বলতো না।’

কক্সবাজারে ময়নাতদন্ত শেষে সোমবার সকালে লাশ নিয়ে আসা হয় হবিগঞ্জের হামিদপুর গ্রামে। নজরুলকে শেষবারের মতো দেখার জন্য আত্মীয়স্বজন, প্রতিবেশি ও আশপাশের গ্রামের লোকজন বাড়িতে ভিড় করেন। স্বজনদের কান্না ভারি হয়ে উঠে চারপাশ। তার এমন চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না কেউই।

সকাল সাড়ে ১১টায় সুলতানশি সাহেব বাড়ি মাঠে জানাযা শেষে পারিবারিক কবস্থানে দাফন করা হয় নজরুলের মরদেহ। এর আগে শনিবার উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নজরুলের ভাই।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//রৌদ্দ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park