1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কমলগঞ্জে পাসের হার ৭১.৯৮ শতাংশ, জিপিএ-৫ ১১৩

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

কমলগঞ্জ সংবাদদাতা :সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৭০১ জন। উপজেলায় গড় পাসের হার শতকরা ৭১ দশমিক ৯৮ ভাগ। ফলাফলে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ১১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

রোববার (২৬ নভেম্বর) ফলাফল প্রকাশের পর কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৭ জন পাস করেছে। এর মাঝে ১১১ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার ৯৯.৬৬ ভাগ। এছাড়া কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে ৯৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২টি জিপিএ-৫সহ পাস করেছে ৭০৭ জন, পাসের হার শতকরা ৭৪ দশমিক ৪২ ভাগ।

শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে ৬৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪২৭ জন, পাসের হার ৬২ দশমিক ২৪ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ৩০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৮০ জন, পাসের হার ৫৯ দশমিক ২১ ভাগ। হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩২ জন, পাসের হার ৮২ দশমিক শূন্য ৫ ভাগ এবং পতনঊষার স্কুল এন্ড কলেজ থেকে ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫৮ জন, পাসের হার শতকরা ৬৭ দশমিক ৪৪ ভাগ।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৭৬ জন, পাসের হার ৯৭ দশমিক ৪৩ ভাগ।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন এ তথ্যটি নিশ্চিত করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//তওসিফ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park