
জৈন্তাপুর সংবাদদাতা :জৈন্তাপুর উপজেলার হরিপুর বাগেরখাল এলাকায় জমি সংক্রান্ত বিরোধ-কে কেন্দ্র করে একই এলাকার প্রতিবেশী প্রতিপক্ষের হাতে এক প্রবাসী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত প্রবাসী হাফিজ মাওলানা আব্দুল শুক্কুর (৪৩) তিনি ফতেপুর ইউনিয়নের(হরিপুর) বাগেরখাল দলইপাড়া নিবাসী মরহুম আব্দুল মালিকের বড় পুত্র ও দারুল উলুম হেমু মাদ্রাসার সাবেক শিক্ষক ও সৌদি আরব প্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী আজির আহমদের ছেলে নজরুল তার ভাই বদরুলের সাথে রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনি প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন।
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলামসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে মযনা তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ এই ঘটনায় সাথে জড়িত থাকায় বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ১জন কে গ্রেফতার করে।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// সামিম
