1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

৬ষ্ঠ ধাপের অবরোধের শেষ দিনে সিলেটে জামায়াতের মিছিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, যতই তোড়জোর ও ষড়যন্ত্র হোকনা কেন বাকশালী সরকারকে ক্ষমতায় রেখে দেশে কোন নির্বাচন জাতি মেনে নিবেনা। ৬ষ্ঠ ধাপের ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে জাতি প্রমাণ করেছে দলদাস নির্বাচন কমিশন ও ফ্যাসিস্ট সরকারের অধীনে জাতি কোন নির্বাচন চায়না। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে রেখে দেশে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবেনা। বাকশালী সরকার ও দলদাস নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ঘোষিত ফরমায়েসী তফসিল বাতিল করতে হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে জামায়াত আহুত ৬ষ্ঠ ধাপের টানা ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিনে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। দুপুরে নগরীর সিলেট-সুনামগঞ্জ রোডের দর্শন দেউরী এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের আমীর শফিকুল আলম মফিক প্রমূখ।

নেতৃবৃন্দ- জামায়াত আহুত ৬ষ্ঠ ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে সরকারের দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। চলমান ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ভবিষ্যত সকল কর্মসূচীতে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

তারা বলেন, টানা অবরোধ সফলের মাধ্যমে দেশবাসী প্রমাণ করেছে কথিত নির্বাচন কমিশন ও ফ্যাসিস্ট সরকারকে জনগণ আর একমুহুর্তও দেখতে চায়না। অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই। অবিলম্বে নিরপক্ষে কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। একই সাথে প্রহসনের তফসিল বাতিল এবং চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী বন্ধ করতে হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//পূজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park