1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নবীগঞ্জে যৌতুক মামলায় ২ স্বামীর ৬ বছর কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক দুইটি নারী নির্যাতন ও যৌতুক মামলায় দুইজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গল ও বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিজ্ঞ জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো. মোস্তফা মিয়া।

পেশকার ফজলু মিয়া জানান, নবীগঞ্জ উপজেলার সাকোয়া গ্রামের মৃত সাহেব আলীর কন্যা রাজিবা বেগমের নিকট একই গ্রামের মৃত হাফিজ মিয়ার পুত্র আশিক মিয়া (৪০) গত ২০১৯ সালের ১৭ জুন ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালায়।

এ ঘটনায় রাজিয়া খাতুন বাদি হয়ে মামলা করলে বুধবার বিচারক সাক্ষি প্রমাণ শেষে আশিক মিয়াকে দোষী সাবস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় প্রদানকালে আশিক মিয়া আদালতে উপস্থিত ছিলো।

এছাড়া একই উপজেলার বদরদী গ্রামের তাজুল ইসলামের পুত্র ফয়সল মিয়া বড় আলীপুর গ্রামের সমরাজ মিয়ার কন্যা সুলতানা আক্তারের নিকট ২০১৮ সালের ৬ আগষ্ট আড়াই লক্ষ টাকা যৌতুক দাবি করে। অন্যথায় তাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

এ ঘটনায় মামলা করলে বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে একই দণ্ডাদেশ দেন। তবে রায় প্রদানকালে ফয়সল মিয়া পলাতক ছিলো। উভয় বাদি রায়ে সন্তোষ্ট হয়েছেন বলে জানা গেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//পূজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park