1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ট্রেনে আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির একটি বগির ১৬-১৭টি সিট পুড়ে গেছে।

বুধবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে লাগা আগুনে ট্রেনটির তাপানূকুল স্নিগ্ধা এসি চেয়ার বগিটি পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, ট্রেনটি রাত সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে আগুন লাগার বিষয়টি দুর্ঘটনা নাকি দুর্বৃত্তরা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও জিআরপি পুলিশ আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, হঠাৎ উপবন এক্সপ্রেস ট্রেনের এসি চেয়ারের স্নিগ্ধা বগিতে আগুন দেখতে পান ট্রেনের কর্মীরা। এর পরই ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বগিটির ভেতরের সব জিনিসপত্র পুড়ে গেছে। বগির ভেতর থেকে ধোঁয়া বের হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাচ্ছে না।

সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ওই বগিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট রেলওয়ে পুলিশ সুপার জানান, ট্রেনের যে বগিতে আগুন লেগেছে সেটির ভেতরে প্লাস্টিকের দুটি বোতল পাওয়া গেছে। বোতলগুলোতে পেট্রল ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//মাশরুর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park