
মৌলভীবাজার সংবাদদাতা :মৌলভীবাজারে বসত ঘরে অগ্নিকাণ্ডে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এক পরিবহন শ্রমিকের।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে পৌরশহরের মায়ের আঁচল পশ্চিম কাজিরগাঁও চোবড়া সড়কের যুক্তরাজ্য প্রবাসী সোহাগ চৌধুরীর বাসার ভাড়াটিয়া পরিবহন চালক শাহ আকমল আলীর বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবহন চালক শাহ আকমল আলী জানান, সোমবার বিকেলে আমার দুই ছেলেকে নিয়ে আমার স্ত্রী আমার গ্রামের বাড়ি রাজনগর উপজেলায় গিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে ভোরে পাশের বাড়ির লোকজন আমাকে ফোন করে জানায় বাসায় আগুন লেগেছে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে। ফায়ার সার্ভিস গঠনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এরমধ্যে আমার ঘরের তিনটি রুমের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার লিডার হারুনুর রশিদ মামুন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ঘটনাটি ঘটেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আলমাস
