1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে গোবিন্দগঞ্জে শান্তি সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিএনপি-জামাত শিবিরের অবরোধ হরতাল নৈরাজ্য, গাড়ী ভাংচুর ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দিক নির্দেশনায় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুন্দর আলী, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান ও ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণ।

এসময় বক্তারা বলেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি-জামাত জোট। এ স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না। নিয়মতান্ত্রিক পন্থায় সাংবিধানিক উপায়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে নিয়ে যারা (বিএনপি) ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ করছি। বিএনপিরা অগ্নীসন্ত্রাস করছে আমরা তা করতে দিব না। তাদের মোকাবেলায় করবো। আওয়ামী ও তার সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রাজপথে সজাগ থাকবে।

সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- ফারুক শরকুম, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, আব্দুল মালিক সুন্দর, যুবলীগ নেতা কাওছার আহমদ, আবু হানিফা সায়মন, আবু বকর রাজ্জা, সমরু মিয়া, শামীম আহমদ, মখলিছুর রহমান, আনছার আলী, রইছ আলী, পরেশ চন্দ্র, জয়নাল আবেদীন, রাজন তালুকদার (মেম্বার), মিজানুর রহমান মেম্বার, সুরেতাজ মেম্বার, এহিয়া মেম্বার, আব্দুস শহীদ, এনামুল হক এনাম, আব্দুল কাহার, রজব আলী, জামাল আহমদ, সিদ্দেকুর রহমান, আইন উদ্দীন, মখলেছুর রহমান, আব্দুর রশিদ, সুজন মিয়া, শাহব্বুদ্দীন, আরজ আলী, মিজানুর রহমান রাসেল, কাওছার আল মামুন, পাভেল আহমদ, নিয়ামত আলী, ছাত্রলীগ নেতা মুস্তাকিম, ছাত্রনেতা জাকির প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আলমাস

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park