1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতের নিবন্ধন বাতিলে ন্যায় ভ্রষ্ট রায় দেয়া হয়েছে। দলদাস নির্বাচন কমিশনকে ব্যবহার করে সরকার ফের একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আদালতকে ব্যবহার করে আইন ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একতরফাভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। দেশপ্রেমিক জনতা দেশে আর কোন পাতানো নির্বাচন হতে দিবেনা। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে রেখে দেশে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবেনা। আগামী ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে সরকারের সকল ষড়যন্ত্রের জবাব দিতে জাতি প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় জামায়াত কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা উত্তরের সেক্রেটারী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।

নেতৃবৃন্দ- বুধ ও বৃহস্পতিবারের টানা ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে সরকারের দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি দাবী জানান।

তারা বলেন, জনমতের প্রতি দলদাস নির্বাচন কমিশনের ন্যুনতম শ্রদ্ধাবোধ থাকলে কথিত তফসিল বাতিল করবে। নিরপক্ষে কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং সকল রাজবন্দীদের মুক্তি ছাড়া দেশে কোন পাতানো নির্বাচন জাতি মেনে নিবেনা। অবিলম্বে প্রহসনের তফসিল বাতিল করতে হবে এবং চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী বন্ধ করতে হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আলমাস

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park