1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সাবেক মেয়র আরিফের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট সিটি করপোরেশেনের সাব্কে মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার(২১ নভেম্বর) কুমারপাড়াস্ত বাসার সামনে রাতে ৮টা ১০ মিনিটের দিকে তিন দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। ইতোমধ্যে ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

এব্যাপারে আরিফুল হক চৌধুরী জানান, রাত ৮টার দিকে কুমারপাড়াস্থ বাসার সামনে তিন যুবককে দেখা যায়।তাদের মধ্যে

দুজন ককটেল বিস্ফোরণ ঘটায় আর একজন ভিডিও করতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। হামলার সময় তিনি বাসায় ছিলেন না বলে জানান।

আরিফ বলেন, হামলার সময় আমার স্ত্রী চিৎকার করে বলেন আমাদের বাসার সামনে কে বা কাহারা ককেটল হামলা করেছে। আমার বাসার সামনে ও পেছনে সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ থাকে।কিন্ত তারপরও এই ঘটনা ঘটেছে। এই যদি অবস্থা হয় তাহলে বাসা বাড়িতে আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে থাকা নিরাপদ না।কোনো ভাবে সিলেটের এই পরিবেশ ছিলো না।নেতাদের বাড়িতে হামলা। এই ঘটনার বিচার আমি নগরবাসীর কাছে চাইলাম আমার কি অপরাধ।

এব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, পুরো বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে এখন ব্যস্ত আছি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আলমাস

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park