1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে ৬ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জ সংবাদদাতা:হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাথাড়িয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) স্ট্যান্ড নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছয়টি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

স্থানীয়রা জানান, জেলা পরিষদের সাবেক সদস্য পাথারিয়া গ্রামের আশিক মিয়ার নেতৃত্বে আলম বাজার থেকে হাওর এলাকার কয়েকটি গ্রামে চলাচলরত ইজিবাইক স্টেশন পরিচালিত হয়। সকালে টুপিয়াজুরি গ্রামের দুই ইজিবাইক চালকের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে টমটম সমিতির সভাপতি আশিক মিয়া তাদের বহিষ্কার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে হিয়ালা গ্রামের লোকজনের সঙ্গে পাথাড়িয়া গ্রামের সংঘর্ষ বেধে যায়। পরে হিয়ালা গ্রামের পক্ষ নেন মক্রমপুর, কাবিলপুর, নিশিন্তপুর ও টুপিয়াজুড়ি গ্রামের লোকজন। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। পরে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ইজিবাইক স্ট্যান্ড নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতি শান্ত আছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//সুদীপ্ত

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park