1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিদ্যালয়ে সভা চলাকালে খসে পড়ল পলেস্তারা, আহত ১

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

জুড়ী সংবাদদাতা :মৌলভীবাজারের জুড়ীতে পূর্ব জুড়ী ইউনিয়নে হাজী খুরশীদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে সভা চলছিল। এ সময় হঠাৎ করে ছাদের কিছু পলেস্তারা খসে এক অভিভাবকের মাথার ওপর পড়ে যায়। এতে তিনি সামান্য আহত হন। এ ঘটনায় শিক্ষক ও অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েন।

গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটার পর আজ বুধবার (২৬ জুলাই) জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে বিদ্যালয় পরিদর্শন করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় বিদ্যালয়ের অভিভাবকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। যথারীতি অনেক অভিভাবকের উপস্থিতিতে সভা চলাকালে বিল্ডিংয়ের ছাদের পলেস্তারা (আস্তর) ধসে পড়ে।

সভায় উপস্থিত থাকা অভিভাবক হুমায়ুন রশীদ রাজি বলেন, বিদ্যালয়ের দুইটি ভবন রয়েছে।এর মধ্যে একটি ভবনের কাজ ১৯৯৪-৯৫ অর্থ বছরে সম্পন্ন হয়। সেই ভবনের আস্তর ধসে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে বলেন, এলজিইডি অফিসের কর্মকর্তাকে নিয়ে বিদ্যালয় পরিদর্শন করে তাদের লিখিত আবেদন দিতে বলেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park