1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

চাপে পড়েছেন সিলেট-৬ আসনে আ’লীগের নাহিদ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার তার নির্বাচনী এলাকায় বৈঠক করে তার এই ইচ্ছা ব্যক্ত করার পর সংবাদটি দ্রুত ছড়িয়ে যায়। শমসের মবিন চৌধুরীর প্রার্থী হওয়ার ঘোষণায় এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা নতুনভাবে হিসাব-নিকাশ শুরু করেছেন। এই আসনে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী হিসেবে অনেকটা এগিয়ে ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তার পাশাপাশি কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন ১৫ বছর ধরে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি কানাডা ছেড়ে এসে দিনরাত মাঠে কাজ করছেন। ইদানীং আবার এই আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছার খান সাদেকের নাম আলোচনায় এসেছে। সম্প্রতি আলোচনায় এসেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী। আলোচনায় আছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম পল্লবও। সেইসঙ্গে এই আসনে নির্বাচন করার ইচ্ছার কথা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম। আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ হাসিব, নিউজার্সি শাখার সাধারণ সম্পাদক শফিক আহমদও মনোনয়নপ্রত্যাশী।

অন্যদিকে জাতীয় পার্টি থেকে সাবেক হুইপ সেলিম উদ্দিনও এ আসনে নির্বাচন করতে চান। যেখানে আওয়ামী লীগ ও অন্যান্য দলের মনোনয়নপ্রত্যাশীরা দিনরাত মাঠে কাজ করছেন, সেখানে হঠাৎ করেই উঠে এসেছে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর নাম। তিনি প্রতি সপ্তাহে এলাকায় যাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। সিলেট-১ আসনে তার নির্বাচন করার কথা থাকলেও নিজ এলাকার আসনেই নির্বাচন করবেন বলে তার ইচ্ছার প্রকাশ ঘটেছে। তার দল সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলেও জানান তিনি।

রবিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ গ্রামে নিজ বাড়িতে বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ নেব। এবং ৩০০ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী দেবে।’ তিনি আরও বলেন, আমার রাজনীতি মানুষের কল্যাণের জন্য। সবসময় আমি তৃণমূলের মানুষকে ভালোবাসি। তাদের সুখ-দুঃখের সারথি হয়ে পাশে থাকব। এর আগে শমসের মবিন চৌধুরী ভাদেশ্বর মোকামবাজার শাহ পুতলা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। পরে মৎস্য সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মানিক মিয়া, তৃণমূল বিএনপির সিলেট জেলা শাখার আহ্বায়ক এম এ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ছানা মিয়াসহ দলটির কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে বিএনপি থেকে পদত্যাগ করেন। ২০১৮ সালের ৮ ডিসেম্বর বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হন। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিকল্পধারার মনোনয়নে প্রার্থী হন। যদিও নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এমনিতেই নিজ দলের মধ্যেই চাপে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নাহিদ ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন আরও কয়েকজন। এবার তৃণমূলের শমসের মবিন চৌধুরী নাহিদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন।

১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে নূরুল ইসলাম নাহিদ বিজয়ী হলে ফের আসনটি ফিরে পায় আওয়ামী লীগ। আবার ২০০১ সালে আসনটি হাতছাড়া হয় আওয়ামী লীগের। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে চারদলীয় জোট প্রার্থী জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমানকে হারিয়ে আসনটি ফের দখলে নেন নাহিদ। এরপর ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। এবারও এ আসনে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী হিসেবে তিনিই আলোচনায় ছিলেন। এ ব্যাপারে নূরুল ইসলাম নাহিদ বলেন, আমি সবসময় এলাকার মানুষের পাশে আছি। গত ২০ বছরে যা হয়েছে, অতীতে তা হয়নি। সব উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। এলাকায় ঘরে-ঘরে বিদ্যুৎ গেছে। ধারাবাহিক উন্নয়ন অব্যাহত আছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// প্রাপ্তি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park